ইজতেমায় প্রাণ গেল আরও এক মুসল্লির – dainikprothombarta    
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ইজতেমায় প্রাণ গেল আরও এক মুসল্লির

  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩১ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর :
বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া এখলাস মিয়া (৭০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু।

এখলাস নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এখলাস মিয়া মারা যান।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, এর আগে একই দিন দুপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০) নামে একজন মারা যান। তাঁর বাড়ি নেত্রকোনার কুনিয়া কুমড়ি এলাকার। আজ শুক্রবার ইজতেমা ময়দানে ফজরের নামাজ শেষে ওই দুই মুসল্লির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ তাঁদের স্বজনেরা নিয়ে যান।

উল্লেখ্য, এ নিয়ে হৃদ্‌রোগ আক্রান্ত হয়ে ও বার্ধক্যজনিত কারণে ইজতেমায় আসা চার মুসল্লির মৃত্যু হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102