শরণখোলায় প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল বিতরন। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল বিতরন।

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৪ Time View

মোঃশাওন ইসলাম শরনখোলা উপজেলা প্রতিনিধি
শরণখোলায় প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পেলেন ৩৫০ জন শীতার্ত পরিবার।আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়। শরণখেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। ইউপি সদস্য খায়রুল ইসলাম শরীফের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার,

সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা লাবনী খাতুন, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ পরিষদের সদস্যরা। চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য এই কম্বল পাঠিয়েছেন। দরিদ্র শ্রেণির এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকেই বাছাই করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102