প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ   – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ  

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৬১ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর মহানগর: প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি মেয়রের সাক্ষাৎ

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। সঙ্গে ছিলেন ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সাক্ষাৎ হয়। এসময় পঞ্চমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র।

গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন মেয়র জায়েদা খাতুন। সঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে গাজীপুরের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছরের ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করেন জায়েদা খাতুন। এরপর গত ১১ অক্টোবর মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হিসেবে তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102