ঘুষ ও দু্র্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এর। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঘুষ ও দু্র্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এর।

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৭৮ Time View

মোঃশাওন ইসলাম শরনখোলা প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সমন্বয় কমিটির প্রথম সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিধিদের উদ্দেশে এমন কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বদিউজ্জামান সোহাগ বলেন, ‘বিনা কারণে অফিস ফাঁকি দেওয়া চলবে না। সরকারের নির্দেশ মেনে সব কর্মকর্তা-কর্মচারীকে স্ব স্ব দপ্তরের কাজের প্রতি আন্তরিক হতে হবে। সরকারের উন্নয়নের সুফল এবং সুযোগ-সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সমন্বয় কমিটির সভাপতি মো. রায়হান উদ্দিন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
মোঃশাওন ইসলাম শরনখোলা প্রতিনিদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102