রাণীশংকৈলে মিললো ৪ কেজি ১শ গ্রামের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

রাণীশংকৈলে মিললো ৪ কেজি ১শ গ্রামের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২০৩ Time View

 

অভিশেখ চন্দ্র রায় , ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরে মাছ ধরতে গিয়ে ৪ কেজি ১শ গ্রাম ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোড় পার্বতীপুর (সামাডাঙ্গী) এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, চাপোড় পার্বতীপুর (সামাডাঙ্গী) এলাকার মমতাজ আলীর পুকুরে জেলেদের জালে আটক হয় ওই কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি। পরে পুকুর মালিক মমতাজ আলী সহ এলাকার লোকজন বিষয়টি জানাজানি হলে থানায় খবর দিলে পরে থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে মূর্তিটি উদ্ধার করে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে আছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102