রাজশাহীতে সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজশাহীতে সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা 

  • Update Time : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ Time View

এম. শাহাবুদ্দিন (দুর্গাপুর) রাজশাহী

উত্তরের হিমেল হাওয়ায় রাজশাহীতে শীতের প্রকোপ বাড়ছ। এরফলে রাজশাহীর মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আজ রোববার সকাল ৯টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত এ তাপমাত্রা রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে।

 

গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত পরশু শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে তাপমাত্রা কমায় রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ ও আগামীকাল বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল। আর প্রাথমিক পর্যায়ের রাজশাহী জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠদান আজ বন্ধ রয়েছে, তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা আছে।

আর রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষেরা পড়েছেন চরম বিপাকে। সড়কগুলোতে যানবাহনগুলো দূর্ঘটনা এড়াতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত নিবারণ করতে অনেককে খুড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102