কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে কম্বল বিতরণ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে কম্বল বিতরণ

মোঃ আলামিন ইসলাম
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৩ Time View

কয়রা (খুলনা) প্রতিনিধি:-

কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত ১০ ডিসেম্বর সন্ধ্যার পরে কয়রা বাজারের অসহায়, দিনমজুর ও হত দরিদ্র পথচারীদের মাঝে কয়রা রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাট ও সাধারণ সম্পাদক এম, রকিব হাসানসহ ইউনিটির অন্যান্য সদস্যরা মিলে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন। ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দল কবির সম্রাট বলেন, আমরা প্রতি বছরই শীতের মৌসুমে আমাদের নিজ উদ্যোগে অসহায় ছিন্ন মূল মানুষের মাঝে ধারাবাহিক ভাবে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরের প্রথম পর্বে ২৫ জন ছিন্নমূল মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে বিভিন্ন ধাপে আরো অনেক বেশি বেশি কম্বল ও শীত বস্ত্র বিতরনের উদ্যোগ হাতে নিয়েছি। গত বারের চেয়ে এবার আরও বেশি মানুষকে শীত বস্ত্র ও কম্বল সহায়তা করার পরিকল্পনা আমাদের আছে। যা ধারাবাহিক ভাবে সম্পন্ন করবো ইনশা আল্লাহ। সাধারণ সম্পাদক এম, রকিব হাসান বলেন, এ উদ্যোগে ইউনিটির সকলের সহযোগীতা থাকলেও সভাপতির মহতি উদ্যোগের কারনে এ সেবামূলক কর্মকান্ডে আমরা শরিক হতে পেরে মনে তৃপ্তি লাগে। আমরা আরও বড় পরিসরে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের জন্য চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102